অনলাইনে ইবুক লেখার মাধ্যমে আয় করুন

বর্তমান প্রযুক্তিবিশ্বে ফ্রিলেন্সিং আয়ের ক্ষেত্র হিসেবে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ফ্রিলেন্সার, ওডেস্ক, স্ক্রিপ্টলেন্স ইত্যাদি থেকে শুরু করে বিভিন্ন ফ্রিলেন্সিং সাইট প্রতিনিয়ত তৈরি হচ্ছে । শুধুমাত্র ফ্রিল্যান্সিং সাইটকে কেন্দ্র করে নয় এছাড়াও বিভিন্ন অনলাইনে আয়ের নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে এবং তা জনপ্রিয় হয়ে উঠেছে।

মানুষ অফিসে বসে কাজ করার চেয়ে ঘরে বসে কাজ করায় অনেকখানি স্বাচ্ছন্দ্য বোধ করে বিশেষ করে বাংলাদেশের তরুণরা ঘরে বসে অনলাইনে কাজ করতে বেশী আগ্রহী হচ্ছে।

আমরা এই নিবন্ধের মাধ্যমে অনলাইনে ঘরে বসে আয়ের নতুন একটি পদ্ধতি সম্পর্কে জানতে পারবো। পদ্ধতিটির নাম হচ্ছে ইবুক থেকে আয়। আপনি যদি ভাল লেখক হন তবে আপনি ইবুক লিখে সহজেই তা অনলাইনে বিক্রি করে আয় করতে পারেন এই পদ্ধতিতে আপনার কোন ধরনের খরচ হবেনা অর্থাৎ বীনা খরচে আপনি আয় করতে পারবেন।

কেন ইবুক রাইটিং?
ইবুক লেখার জন্য অনেকেই বলে তেমন কোন অভিজ্ঞতার প্রয়োজন হয় না এটি সম্পূর্ণ মিথ্যা কথা বা ভুল ধারনা আপনাকে আপনার অভিজ্ঞতা লিখনির মাধ্যমে প্রস্ফুটিত করে তুলতে হবে । তবে লিখনির উপরে যদি আপনার আগ্রহ থাকে তবে ইবুক লেখা সময় আপনি আত্মতৃপ্ত বোধ করবেন এবং আজীবন ধরে সেই ইবুক থেকে আয় করতে পারবেন কারন ইবুক হচ্ছে ডিজিটাল বই যা আপনি এবং পছন্দমতো দাম নির্ধারণ করে যতবার ইচ্ছা বিক্রি করতে পারবেন ।

কীভাবে ইবুক লিখবেন?
ইবুক লেখার ব্যাপারে বেশ কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। প্রথমে আপনাকে বিষয় নির্বাচন করতে হবে মনে রাখবেন ইবুক তৈরির এবং তার সফলতার পেছনে যা সবচেয়ে বেশি কাজ করে তাহলো টপিকস বা বিষয়। আপনাকে এমন কিছু ব্যাপার নিয়ে লিখতে হবে যা খুবই প্রয়োজনীয় এবং পাঠককে সহজে আকৃষ্ট করবে। লেখার সময় ভাষার ব্যাপারে খেয়াল রাখতে হবে । মার্জিত ভাষা , সহজবোধ্য শব্দ, আকর্ষনীয় ভাষা ব্যবহার করতে হবে। প্রতিটি বাক্য পড়া মাত্র সহজে বুঝা যায় এমন ভাবে লিখার চেষ্টা করতে হবে। লেখার সাথে সাথে ছবি ব্যবহার করতে হবে যা আপনার ইবুকটিকে আকর্ষনীয় করে তুলবে।

আপনি চাইলে বিভিন্ন বিষয়ের উপরে ইবুক লিখতে এবং তা প্রকাশ করতে পারেন তবে ইবুকের ব্যাবসায়িক দিক বিবেচনা করেলে বর্তমানে যেসকল বিষয়ের উপরে মানুষের চাহিদা তার উপরে ভিত্তি করে ইবুক লিখা উচিৎ।
আপনি চাইলে ওয়েবসাইট, ব্লগ, ফ্রিল্যান্সিং, সাহায্যকারী বিভিন্ন টিপস এবং ট্রিক্স, এফিলিয়েট মার্কেটিং, টিউটোরিয়াল, আপনার সফলতা, টেকনোলজি ইত্যাদি বিসয়ের উপরে ইবুক লিখতে পারেন । মনে রাখবেন আপনার যে বিষয়টিতে দক্ষতা বেশি তার উপরেই গুরুত্ব দেওয়া উচিত।

ইবুক লিখে আয়ঃ
ইবুক লিখে তা বিক্রি করে আয় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার আবার অভিজ্ঞ ব্যাক্তিদের কাছে তা তেমনি সহজ একটি পদ্ধতি। আপনি আপনার ইবুকটি বিক্রি করার জন্য বিভিন্ন ওয়েবসাইটের সহায়তা নিতে পারেন অথবা নিজেই ওয়েবসাইট তৈরি করে সেখানে ইবুক বিক্রি করে আয় করতে পারেন । আপনি আপনার যে ওয়েবসাইটে ইবুক বিক্রি করবেন সেই ওয়েবসাইটে ইবুক সম্পর্কিত মানুষকে সহজে আকর্ষন করবে এমন কিছু তথ্য দিয়ে রাখতে পারেন এবং ইবুকের বেশ কিছু দৃষ্টিনন্দন ব্যানার দিয়ে রাখতে পারেন। আমি আগামীতে আপনাদের সামনে সহজে ইবুক বিক্রয় সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশ করবো।

ইবুক সংক্রান্ত কিছু টিপসঃ
* ইবুক লিখতে গিয়ে আপনার নিজেরও জ্ঞান বাড়বে যা বাস্তব জীবনে আপনার জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।
* আপনার পছন্দের বিষয়ের উপরে নির্ভর করেই আপনি ইবুক লিখতে পারবেন। 
* অনেক দেশে বহু মানুষ প্রফেশনাল ইবুক রাইটিংকে পেশা হিসেবে নিয়েছেন। তাই আপনিও চাইলে হবে পারেন একজন প্রফেশনাল ইবুক রাইটার। 

এই স্পেটটি পড়ে আপনার যদি ভাললাগে অথবা আপনি যদি অনুপ্রানিত হন তবে অবশ্যই নিচে বন্তব্যর ঘরে মন্তব্য লিখতে ভুলবেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Traffic Rank